শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০১:০৭ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুধু পপুলার ভোট নয়, দোদুল্যমান রাজ্য ও ইলেক্টরাল কলেজেও অনেক কমে গেছে ট্রাম্পের সমর্থন

আসিফুজ্জামান পৃথিল : [২] আগামী ৩ নভেম্বর মার্কিন নাগরিকরা সিদ্ধান্ত নেবেন, আগামী ৪ বছর ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে থাকবেন কিনা। এরমধ্যেই বাড়ছে বারাক ওবামার সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং ১৯৭০ সাল থেকে মার্কিন রাজনীতিতে সক্রিয় ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের। বিবিসি।

[৩] বেশ কয়েক মাস ধরেই জাতীয় পর্যায়ের জরিপে ভোটার সমর্থন কমছে ডোনাল্ড ট্রাম্পের। তবে মার্কিন ভোটের রাজনীতিতে এই পপুলার ভোটই শেষ কথা নয়। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের চেয়ে বেশি ভোট পেয়েও ইলেক্টরাল কলেজে পিছিয়ে থাকায় প্রেসিডেন্ট হতে পারেননি হিলারি ক্লিনটন।

[৪] ৫৩৮ টি ইলেক্টোরাল কলেজের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত হবে কে হবে মার্কিন প্রেসিডেন্ট। যিনি কমপক্ষে ২৭০টি কলেজ পাবেন তিনিই হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। কয়েকটি রাজ্যকে মনে করা হচ্ছে ব্যাটেলগ্রাউন্ড বা নিয়তি নির্ধারনী। এগুলো হলো মিশিগান, পেনসেলভ্যানিয়া আর উইনকিনসসন্স। ২০১৬ তে এগুলোতে বড় ব্যবধানে জয় পেয়েছিলেন ট্রাম্প। কিন্তু এবার এগিয়ে আছেন জো বাইডেন।

[৫] মার্কিন নির্বাচনে এই জরিপগুলোকে যথেষ্ঠ গুরুত্ব দেয়া হয়। কেবলমাত্র ২০১৬ সাল ছাড়া কখনই এসব জরিপ ভুল প্রমাণিত হয়নি। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়