শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতদিয়া ঘাটে হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ

কামাল হোসেন: [২] রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া ঘাট এলাকা থেকে হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া লঞ্চঘাটের প্রবেশপথ থেকে তৃষা আক্তার নিঝুম (১১) কে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন শেখ।

[৩] তৃষার মা জান্নাতুল খাতুন বলেন, বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা মেয়ের বাড়ী থেকে মেয়েকে সাথে নিয়ে সাভারে ফিরছিলেন। বাসে দৌলতদিয়া ঘাটে নামার পর মাস্ক ক্রয় করতে গিয়ে অনেক লোকের ভীরে তৃষা হারিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে দৌলতদিয়া পুলিশ বক্সে এসে রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন স্যারকে বিষয়টি বলি। তারপর স্যাররা দ্রুত সময়ের মধ্যে আমার মেয়েকে খোঁজে এনে আমার হাতে তুলে দেয়।

[৪] রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন শেখ বলেন, দুপুর ১২টার দিকে জান্নাতুল খাতুন নামে এক নারী তার মেয়ে হারিয়ে যাবার বিষয়টি বললে আমরা দৌলতদিয়া পুলিশ বক্সে ৮টি সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে, ঘাট এলাকায় কর্মরত শতাধিক পুলিশ সদস্যকে মেয়েটির সম্পর্কে অবহিত করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে লঞ্চঘাট এলাকায় তৃষার অবস্থান শনাক্ত করি। তারপর তৃষাকে তার মায়ে হাতে তুলে দেই।

[৫] এ সময় তৃষাকে চিপস, পানি ও জুস সহ তার পরিবারের সবাইকে নদী পারের ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়