শিরোনাম
◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৈরুত বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭, ক্ষতির পরিমাণ ১৫ বিলিয়ন ডলার

রাশিদ রিয়াজ : [২] তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু হওয়ার প্রথম দিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৈরুতে পৌঁছে বলেছেন সংস্কার না হলে লেবানন পুরোপুরি ডুবে যাবে। এও বলেছেন, লেবাননকে দেয়া অর্থসাহায্য যাতে দুর্নীতিবাজদের হাতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা হবে। দেশটির সরকার বিস্ফোরণ নিয়ে তদন্ত শেষ করতে ৪ দিনের সময় বেঁধে দিয়েছে। আল-জাজিরা/বিবিসি/মিডিলইস্টআই

[৩] বুধবার ভোররাতে বৈরুতে বিস্ফোরণের পর উদ্ধারকর্মীরা বলছেন এখনো অনেকে নিখোঁজ রয়েছে। লবানন কর্তৃপক্ষ দুই সপ্তাহের জরুরি অবস্থা জারি করে নিরাপত্তার ভার সেনাবাহিনীর ওপর ন্যস্ত করেছে।

[৪] এদিকে লেবাননের ৪৪ হাজার নাগরিক ‘আভাজ’ নামে একটি ওয়েবসাইটে স্বাক্ষরযুক্ত এক আবেদনে দেশটিকে আগামী দশ বছরের জন্যে ফ্রান্সের তত্ত্বাবধানে নেয়ার আহবান জানিয়েছে। তারা বলছেন দুর্নীতি ও অব্যবস্থাপনার জন্যেই এধরনের বিস্ফোরণ ঘটেছে। সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। উল্লেখ ১৯২০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত লেবাননের কর্তৃত্ব ছিল ফ্রান্সের হাতে।

[৬] লেবাননের গভর্নর মারওয়ান আবুদ বলেছেন বিস্ফোরণে ক্ষতির পরিমান দাঁড়িয়েছে ১৫ বিলিয়ন ডলার। কয়েক মাস ধরে লেবানন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। ইরাক ইতিমধ্যে লেবাননে জালানি তেল ও গম সরবরাহের ঘোষণা দিয়েছে।

[৭] লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে ফোনালাপের পর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটির পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধানকে লেবাননের সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ দিয়েছেন।

  • সর্বশেষ