শিরোনাম
◈ আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে চলা একটি বিলাসবহুল প্রমোদতরী হঠাৎ ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, ৩ জনের মৃত্যু ◈ ল্যানসেট গ্লোবাল হেলথ এর রি‌পোর্ট : মার্কিন নিষেধাজ্ঞায় প্রতি বছর বিশ্বে সা‌ড়ে ৫ লাখ মানুষের প্রাণহানি ◈ অ্যাক্সিওসের দা‌বি: ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র নতুন খসড়া পাঠিয়েছে ◈ লা লিগায় জিত‌লো রিয়াল মা‌দ্রিদ, শি‌রোপা জ‌য়ে অ‌পেক্ষা বাড়‌লো বা‌র্সেলোনার ◈ আজ ৪ মে ২০২৬ দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম যা জানাগেল ◈ লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করলো ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা ◈ নির্বাচনের ভোট গণনা চলছে: ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৬২ আসনে, তৃণমূল ১১৫ ◈ রাজধানীতে নতুন আতঙ্ক ছিনতাই ◈ ললিত মোদির দখলে ক্রিকেটের রত্নভাণ্ডার!

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ১১:৪৮ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭০ কোটি ডলারে ইতালিয়ান ফুটবল ক্লাব ‘রোমার’ মালিকানা কিনলেন মার্কিন ব্যবসায়ী

স্পোর্টস ডেস্ক : [২] ফুটবল ক্লাব এএস রোমা’র মালিকানায় পরিবর্তন এসেছে। ৭০ কোটি ডলারে ইতালিয়ান ক্লাবটি কিনে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ড্যান ফ্রাইডকিন।

[৩] এ ব্যাপারে বৃহস্পতিবার মালিকানা পরিবর্তনের ব্যাপারটি রোমার ওয়েবসাইটে ঘোষণা করা হয় বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে। এত দিন ক্লাবটির মালিকানায় ছিলেন যুক্তরাষ্ট্রেরই আরেক ব্যবসায়ী জেমস পালোত্তা।

[৪] এক বিবৃতিতে রোমা জানিয়েছে, মালিকানার বদলটি হয়েছে ৫৯১ কোটি ইউরোয় (৭০ কোটি ডলার)। আগস্টের শেষ দিকে এ ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি হবে। এর আগে ২০১২ সালে রোমার দুই তৃতীয়াংশ শেয়ার কিনে নেন পালোত্তা। এরপর ২০১৪ সালে শতভাগ মালিকানা কিনে নেন ৬২ বছর বয়সী এই ব্যবসায়ী।

[৫] নতুন মালিকানায় আসতে যাওয়া ৫৪ বছর বয়সী ফ্রাইডকিন যুক্তরাষ্ট্রের হিউস্টন কেন্দ্রিক ব্যবসায়ী, ফ্রাইডকিন গ্রুপের প্রধান নির্বাহী। গাড়ি নির্মাণ, হোটেল ব্যবসা ও বিনোদন জগতে ব্যাপক বিনিয়োগ রয়েছে তার।

[৬] এক বিবৃতিতে ফ্রাইডকিন বলেছেন, আইকনিক সিটি ও ক্লাবটির অংশ হতে পদক্ষেপগুলো নিয়ে দ্য ফ্রাইডকিন গ্রুপের আমাদের সবাই খুবই খুশি। আমরা ক্রয়ের কাজ দ্রুত শেষ করতে এবং রোমা পরিবারে নিজেদের দেখতে মুখিয়ে আছি।

[৭] ফোর্বস ম্যাগাজিনের হিসেব মতে, ফ্রাইডকিন প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। বিশ্বে ধনীদের তালিকায় তার অবস্থান ৫০৪ তম। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্লাবটির পরিচালনায় থাকবেন ফ্রাইডকিনের ছেলে রায়ান।

[৮] তিনবার ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন রোমা ২০০১ সালের পর আর সেরি আ’র দেখা পায়নি। চলতি মৌসুম শেষ করেছে লিগের পয়েন্ট টেবিলের পঞ্চমস্থানে থেকে। তাদের জেতা সবশেষ শিরোপা ছিল ২০০৮ সালে, ইতালিয়ান কাপ।- এএফপি/ দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়