শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মানিকগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

সোহেল হোসাইন: [২] ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় পাটুরিয়ামুখী একটি বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।

[৩] বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত এবং আহতরা মানিকগঞ্জ জেলা হাসপাতালে রয়েছে।

[৪] বাসচাপায় নিহত ইয়াসমিন বেগম (৪০) মুলজান পল্লী বিদ্যুত অফিসের বিলিং সেক্টরে কর্মরত ছিলেন। একই দুর্ঘটনায় নিহত হয় ইয়াসমিনের স্বামী হুমায়ন আহম্মেদ। তিনি ঢাকা সিটি কর্পোরেশনে চাকুরী করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইয়াসমিন দম্পতি মানিকগঞ্জ জেলা শহরের উত্তর সেওতা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

[৫] মানিজগঞ্জ পল্লী বিদ্যুত অফিসের সিনিয়র জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃদা বলেন, সকালে পল্লী বিদ্যুত অফিসের বিলিং সেক্টরে কর্মরত ইয়াসমিনকে অফিসে পৌছে দেওয়ার জন্য তার স্বামী হুমায়ন মোটরসাইকেল যোগে অফিসে আসার সময় অফিস গেটের সামনে গোল্ডেন পরিবহনের একটি বাসের চাপায় পিষ্ঠ হন।

[৬] এতে দুর্ঘটনাস্থলেই মারা যান হুমায়ন। আর মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পর ইয়াসমিনকে মৃত ঘোষণা করে দায়িত্বরত চিকিৎসক।

[৭] গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে বলে মন্তব্য করেন তিনি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ