শিরোনাম
◈ খাদ্যশস্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ ◈ অটোমোবাইল, সেমিকন্ডাক্টর ও জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ◈ লালমনিরহাটের সীমান্তে বিজিবির থার্মাল ক্যামেরা ও ড্রোনে ধরা পড়ল বাঘ (ভিডিও) ◈ বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর ◈ আপনারা পুলিশকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করিয়েন না, নিজেরাও ব্ল্যাকমেইল হইয়েন না: আইজিপি (ভিডিও) ◈ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: প্রার্থী ঘোষণা করেছে বিএনপি ◈ অতিরিক্ত আহরণ ও দূষণে চাপে সামুদ্রিক মৎস্যসম্পদ, পাঁচ বছরে কমেছে মাছ ধরা ১৬.৫৭ শতাংশ ◈ ২ হাজার কোটি টাকার হাতিরঝিলে অসহনীয় দুর্গন্ধ, দূষণ নিয়ে রাজউক-ওয়াসার পাল্টাপাল্টি দোষারোপ ◈ হুমকি দিয়ে ইরানে হামলা থেকে আবারও পিছু হটলেন ট্রাম্প ◈ নির্বাচনের আগে এআই দিয়ে পরমাণু বিস্ফোরণের ছবি পোস্ট, নেতানিয়াহুকে ঘিরে বিতর্ক

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে নিষিদ্ধ জঙ্গী সংগঠন “ আল্লাহর দল ” এর দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি : [২] বুধবার (৫ আগষ্ট) মেহেরপুর জেলার সদর থানাধীন ৩নং আমঝুপি ইউপি এর খোকশা শেখপাড়া এলাকায় একটি জঙ্গীবাদ বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১২।

[৩] উক্ত অভিযানে সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠন "আল্লাহর দল" এর দুই সক্রিয় সদস্য মোঃ কামরুল ইসলাম (৩৬) পিতা- মৃত বাদল শেখ এবং মোঃ আরিফুল ইসলাম (৩৩) পিতা- মোঃ জিদদার খাকে উভয় সাং- খোকসা শেকপাড়া, থানা-মেহেরপুর সদর, জেলা-মেহেরপুরকে গ্রেফতার করা হয়।

[৪] গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ জানতে পারে যে, দীর্ঘদিন ধরে মোঃ কামরুল ইসলাম ও মোঃ আরিফুল ইসলাম আল্লাহর দলের সাথে সম্পৃক্ত এবং তারা সদস্য সংখ্যা বাড়ানোর কাজে লিপ্ত আছেন। তারই প্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং এর সত্যতা পায়। গ্রেফতার হওয়ার পূর্ব মুহুর্ত পর্যন্ত মোঃ কামরুল ইসলাম ও মোঃ আরিফুল ইসলাম মেহেরপুর জেলার আল্লাহর দল নামক সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠন এর সার্বক্ষনিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। তারা নতুন সদস্য সংগ্রহ করেন, দলের জন্য নিয়মিত চাঁদা প্রদান এবং অন্যান্য সদস্যদের নিকট থেকে চাঁদা আদায়ের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করতেন। এছাড়াও আল্লাহর দলেরন সদস্যদের মধ্যে ভাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে তিনি সকল সদস্যদের নিয়ে আলোচনা সভা করতেন।

[৫] অভিযান পরিচালনাকালীন সময়ে ২টি বই, ২১টি লিফলেট, কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং ৫টি সিম কার্ড উদ্ধার করে র‌্যাব-১২।

[৬] পরবর্তীতে তাদের বিরুদ্ধে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানায় সন্ত্রাস বিরোধী আইন ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ