শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনা ফোন কোম্পানি স্পন্সর হওয়ায় আইপিএল বয়কটের ডাক দিলেন ভারতীয় সমর্থকরা

স্পোর্টস ডেস্ক: [২[ ভারত-চীনের চলমান সীমান্ত সংঘাতের জের ধরে ইতোমধ্যেই ভারতীয় জনগণ চীনা পণ্য বর্জন করা শুরু করে দিয়েছে। সেই জের ধরে এবারে ভারতের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বর্জনের আহ্বান জানালেন ভারতীয় সমর্থকেরা। কেননা আইপিএলের টাইটেল স্পন্সর চীনের মোবাইল ফোন কোম্পানি ভিভো।

[৩] সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আইপিএল বয়কট লিখে আইপিএল বর্জনের আহ্বান জানিয়েছেন অসংখ্য ভারতীয়। বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়ার (বিসিসিআই) আগের সকল স্পন্সরের সঙ্গে চুক্তি বহাল রাখার পরপরই ক্ষোভে ফেটে পড়েন সমর্থকেরা। - ক্রিকবাজ

[৪] রোববার আরব আমিরাতে আইপিএলের ১৩তম আসর আয়োজনের অনুমতি দেয় ভারত সরকার। একই সঙ্গে বিসিসিআই সিদ্ধান্ত নেয় সকল স্পন্সরকে ধরে রাখার। সমর্থকদের মতে বোর্ডের এই সিদ্ধান্ত দেশপ্রেমে আঘাত হানছে।

[৫] আগামী ১৯ সেপ্টেম্বর আরব আমিরাতে বসতে যাচ্ছে আইপিএলের ১৩ তম আসর। ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় মরুর দেশে এবারের আইপিএল আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৫৩ দিন ব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ১০ নভেম্বর।

[৬] বরাবরের মতো এবারের আসরেও আইপিএলের অংশ নিচ্ছে আটটি দল। মুম্বাই ইন্ডিয়ানস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাব এবং রয়্যাল চ্যালেঞ্জার্স। ক্রিকবাজ/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়