শিরোনাম
◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত-১৪

অহিদ মুকুল, নোয়াখালী : [২] ফেসবুকে স্ট্যাটাস, চ্যাটিং ও পূর্ব বিরোধের জের ধরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চেয়ারম্যানের ছেলেসহ ১৪জন আহত হয়েছে।

[৩] শনিবার রাত সাড়ে ৯টার দিকে চরএলাহি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, চরএলাহি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোহান মাহমুদ ফয়সালের সাথে তামিম ইকবালের ফেসবুক স্ট্যাটাস ও মেসেঞ্জারে চ্যাটিংকে কেন্দ্র করে বিরোধ ছিল। ঈদের দিন রাতে চরএলাহি বাজারে আসে তানিম। এসময় ওই বিরোধের জের ধরে রোহান মাহমুদ ফয়সাল, ইব্রাহিমও হেলালের নেতৃত্বে কয়েকজন তানিমের ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করে। পরে হামলার খবর চড়িয়ে পড়লে তানিমের পক্ষের ও রোহান মাহমুদ ফয়সালের সমর্থকরা একত্রিত হয়ে বাজারে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের অন্তত ৮জন আহত হয়।

[৫] ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোহান মাহমুদ ফয়সাল, আমি সকালে বসুরহাট বাজারে গেলে তানিম ইকবাল আমাকে মোবাইলে দেখে নেওয়ার হুমকি দেয়। রাতে চরএলাহি বাজারে গেলে তারা আমি এবং আমার লোকজনের ওপর হামলা করে বেশ কয়েকজনকে আহত করেছে।

[৬] চরএলাহি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, পূর্ব বিরোধের জের ধরে তানিমের ওপর অর্তকিত হামলা চালায় ফয়সাল, ইব্রাহিম ও হেলালসহ তাদের লোকজন। তানিমকে বাঁচাতে গেলে হামলাকারীরা আমার ছেলে রাজিবসহ আরও কয়েকজনকে পিটিয়ে জখম করেছে।

[৭] কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ