শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০৮:৩২ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে কর আদায় কমে যাওয়ায় জিএসটি আয় হ্রাস ৩ হাজার ৪৯৫ কোটি রুপি

রাশিদ রিয়াজ : [২] কোভিডের প্রভাব ও লকডাউনে ভারতে পণ্য ও সেবাখাতে জিএসটি বাবদ আয় গত কয়েক মাস ধরেই কম। জুলাই মাসে তা আরো কমেছে। জুন মাসে জিএসটি আদায় হয়েছিল ৯০,৯১৭ কোটি রুপি। জুলাইতে সেটা কমে হয়েছে ৮৭,৪২২ কোটি রুপি। তবে এপ্রিল বা মে মাসের তুলনায় বেড়েছে আয়। ওই দুই মাসে জিএসটি জমা পড়েছিল যথাক্রামে ৩২,২৯৪ ও ৬২,০০৯ কোটি রুপি। ইকোনমিক টাইমস

[৩] দেশটির অর্থমন্ত্রণালয় বলছে জুলাই মাসে মোট জিএসটি জমা পড়েছে ৮৭,৪২২ কোটি রুপি। এর মধ্যে কেন্দ্রের ভাগ (সিজিএসটি) ১৬,১৪৭ কোটি রুপি। অন্য দিকে, রাজ্যের ভাগ (এসজিএসটি) ২১,৪১৮ কোটি রুপি। আইজিএসটি ৪২,৫৯২ কোটি রুপি। এর মধ্যে পণ্য আমদানি বাবদ মিলেছে ২০,৩২৪ কোটি রুপি। এছাড়াও সেস বাবদ জুলাই মাসে কেন্দ্রের আয় ৭,২৬৫ কোটি রুপি।

[৪] গত বছরের জুলাই মাসে যে পরিমাণ জিএসটি জমা পড়েছিল এই জুলাইয়ে তার ৮৬ শতাংশ মিলেছে। ৫ কোটি রুপির কম টার্নওভার এমন ব্যবসায়ীদের ২০২০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত জিএসটি জমা করার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে মহামারী পরিস্থিতির জন্য।

[৫] ভারতের কেন্দ্রীয় সরকারের জিএসটি বাবদ আয় কম হওয়ার কারণে রাজ্যগুলির প্রাপ্যও কমতে পারে। কেন্দ্রীয় অর্থসচিব অজয়ভূষণ পাণ্ডে সংসদের অর্থ বিষয়ক কমিটির বৈঠকে জানিয়েছেন, বর্তমান হারে রাজ্যগুলিকে জিএসটির ভাগ দেওয়া কেন্দ্রের পক্ষে সম্ভব নয়।

[৬] উল্লেখ্য, জিএসটি বাবদ রাজ্যগুলিকে ২০১৯-২০ আর্থিক বর্ষের সর্বশেষ কিস্তি মোট ১৩ হাজার ৮০৬ কোটি টাকা পাঠানো হয়েছে। এর পরে জিএসটির ভাগ কেন্দ্র ও রাজ্যের মধ্যে কী হিসেবে হবে তা নিয়ে গত জুলাইতেই বৈঠকে বসার কথা ছিল জিএসটি কাউন্সিলের। কিন্তু লকডাউন পরিস্থিতিতে সেই বৈঠক এখনও পর্যন্ত হয়ে ওঠেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়