শিরোনাম
◈ পশ্চিমবঙ্গ নির্বাচনী প্রচারে ‘বাংলাদেশ কার্ড’ যেভাবে ব্যবহার করল বিজেপি! ◈ আইপিএলের দল রাজস্থান রয়্যালসের মালিকানা নিয়ে উঠলো বিতর্ক  ◈ নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ সংঘবদ্ধ হচ্ছে, গুজব ছড়িয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে দ্বন্দ্বের চেষ্টা ◈ চীন ও ভারতের ফুটবল প্রেমীরা বিশ্বকাপ দেখ‌তে পা‌বেন না! সম্প্রচার নিয়ে চরম অনিশ্চয়তা  ◈ টানা ৫ দফা কমার পর দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ টিকিটের জন্য পাঁচ কোটি টাকা চেয়েছিল, তৃণমূল ছাড়ার ঘোষণা সা‌বেক ক্রিকেটার ম‌নোজ তিওয়ারির ◈ পাকিস্তান সিরিজে টি‌কিট ছাড়াই খেলা দেখতে পারবে শিক্ষার্থীরা ◈ সৌদি আরব থেকে ১ লাখ টন তেল নিয়ে জাহাজ পৌঁছাল, সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি ◈ ৬ হাজার কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন করে বিশ্বকে তাকে লাগিয়ে দিল তুরস্ক ◈ লিমন-বৃষ্টির সম্মানে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০৪:০৯ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভক্তরা চান আমি যেন আরও খেলে যাই, বললেন শহিদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : [২] চার বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন শহিদ আফ্রিদি। তবে ৪০ পেরুনো এই অলরাউন্ডার এখনো খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সেই ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা আফ্রিদির মন চায় প্রতিযোগিতা মূলক ক্রিকেটও ছেড়ে দিতে, কিন্তু ভক্তদের জন্যই নাকি তা পারছেন না তিনি।

[৩] ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর পাকিস্তান দলে দেখা যায়নি আফ্রিদিকে। ২০১৮ সালে বিশ্ব একাদশের হয়ে একটি চ্যারিটি ম্যাচে অবশ্য তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে উপস্থিতি।

[৪] ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আসা আফ্রিদি ঘরোয়া ক্রিকেট খেলছেন ১৯৯৫ সাল থেকে। সব মিলিয়ে ২৫ বছর তার কেটে গেছে ক্রিকেট খেলে।

[৫] আন্তর্জাতিক ক্রিকেটেও বার কয়েক অবসর নিয়ে আবার ফিরে আসা আফ্রিদি সব ধরণের ক্রিকেট কবে ছাড়বেন? ক্রিকেট পাকিস্তান ওয়েবপোর্টালের সাক্ষাতকারে জানতেও চাওয়া হয়েছিল তা।

[৬] জবাবে আরও বছর দুয়েক খেলা চালিয়ে যাওয়ার আভাস এই বিস্ফোরক ব্যাটসম্যানের, সত্যি কথা বলতে মন চায়, খেলা ছেড়ে দেই। কিন্তু ভক্তদের চাওয়া আমি যেন খেলে যাই, যতদিন ফিট আছি। ভক্তরা মাঠে দেখতে চায় আমাকে। পরিবারের লোকজনও বলে যেহেতু ফিটনেস আছে খেলা চালিয়ে যেতে পারি। - ক্রিকেট পাকিস্তান

  • সর্বশেষ
  • জনপ্রিয়