শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০৪:৩২ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র উন্নয়ন বাজেটে আরো ৫০ কোটি ডলার দিল যুক্তরাষ্ট্র

রাশিদ রিয়াজ : [২] এ বরাদ্দ আয়রন ডোম, ডেভিডস স্লিং ও অ্যারো মিসাইল কিনতে খরচ করবে ইসরায়েল। ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভ গত শুক্রবার এ সহায়তা বিল পাশ করে। ২০১৬ সালে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে ৩৮ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সহায়তা চুক্তি হয় সর্বশেষ সহায়তা তারই অংশ। জেরুজালেম পোস্ট

[৩] মার্কিন প্রতিরক্ষা বাজেটের আওতায় ও ইসরাইলের নিরাপত্তা রক্ষায় দশ বছরে ইসরাইলকে এই ৩৮’শ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র। হামাস বলেছে, মার্কিন এ পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন জোরদার করবে। ইসরায়েল জাতিগত নির্মূল অভিযান ও মানবতার বিরুদ্ধে অপরাধযজ্ঞের মত মারাত্মক অপরাধে জড়িত হয় মূলত মার্কিন মদদের কারণেই।

[৪] কোভিডের কারণে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভঅবে বিপর্যস্ত ও দেশটিতে বেকারত্ব ৪০ শতাংশ বাড়লেও ইসরায়েলকে প্রতিরক্ষা সাহায্য দেয়ার এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে। মিসাইল ছাড়াও সাড়ে ৪৭ মিলিয়ন ডলার দেয়া হচ্ছে ‘এ্যান্টি টানেল টেকনোলজি’ বাবদ। কোভিড গবেষণার জন্যে ৪ মিলিয়ন ও ৬ মিলিয়ন ডলার জালানি ও পানি সহায়তার জন্যে দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়