শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০৫:২৭ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে বিষপানে এক ব্যক্তির আত্মহত্যা

স্বপন দেব : [২] মৌলভীবাজারের কমলগঞ্জে বিষপানে নিকুঞ্জ মল্লিক (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আলীনগর ইউনিয়নের নছরতপুর গ্রামে মালাকার পল্লীতে শুক্রবার দিবাগত রাত ১টায় এ ঘটনা ঘটে।
কমলগঞ্জ থানা ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, নছরতপুর গ্রামের মালাকার পল্লীর তিন কন্যা সন্তানের জনক নিকুঞ্জ মল্লিক শুক্রবার দিবাগত রাতে বিষপান করে আত্মহত্যা করেন।

[৩] ঘটনার খবর পেয়ে রাত ২টায় কমলগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।লাশের ময়নাতদন্তের জন্য শনিবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

[৪] স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে অভিমান করে নিকুঞ্জ মল্লিক বিষপান করে আত্মহত্যা করেছেন।

[৫] আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লোকমুখে বিষয়টি তিনি শুনেছেন। তবে শুক্রবার রাতে মুঠোফোনে একজন তাকে জানিয়েছিল নছরতপুর মালাকার পল্লীতে কি একটি বিরোধ চলছে। বিস্তারিত তাকে কেউ জানাননি। সকালে শুনেছেন বিষপানে একজন মারা গেছেন।

[৬] কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ বলেন, বিষপানের কোনো কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আপাতত থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়