শিরোনাম
◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মামার বাড়িতে আর দাওয়াত খাওয়া হলো না স্মৃতির

লালমনিরহাট প্রতিনিধি: [২] জেলার হাতীবান্ধায় ঈদের দাওয়াত খেতে মামার বাড়িতে যাওয়ার সময় মোটর সাইকেলের ধাক্কায় স্মৃতি আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

[৩] শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মিলন বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্মৃতি আক্তার জেলার কালিগঞ্জ উপজেলার চকিশাল চামটা এলাকার হাবিবুর রহমানের মেয়ে।

[৪] স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে স্মৃতি তার পরিবারের সাথে ঈদের দাওয়াত খেতে মামার বাড়ি মিলন বাজারে যাচ্ছিল। এ সময় মিলন বাজার তুলার মিল এলাকায় অটো থেকে নেমে অটোর ভাড়া দেয়ার সময় একটি মোটর সাইকেল স্মৃতিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন স্মৃতিকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়