শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের আলাস্কায় মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে রিপাবলিকান আইনপ্রণেতাসহ নিহত ৭

ইয়াসিন আরাফাত : [২] স্থানীয় সময় শুক্রবার আলাস্কার কেনাই পেনিনসুলার সোলডোটনায় অবস্থিত বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে।সোলডোটনা এয়ারপোর্টের কাছে একটি হাইওয়ের ওপরে ভেঙে পড়ে বিমান দুটি। সিএনএন

[৩] বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন আলাস্কার স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি রিপাবলিকান দলের সদস্য গ্যারি নোপ। দুটি বিমানের একটি তিনি নিজে চালাচ্ছিলেন। রিপাবলিকান দলের সদস্য ৬৭ বছরের গ্যারি নোপ স্টেট হাউজের সদস্য ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্টেট হাউসের স্পিকার ব্রাইস এডগ্যামন।

[৪] গ্যারি নোপপ ছাড়া অন্য বিমানটিতে ছিলেন চার পর্যটক, একজন গাইড এবং একজন পাইলট। দ্বিতীয় বিমানে পর্যটকরা সাউথ ক্যারোলিনা থেকে যাত্রা শুরু করেছিলেন। ওই বিমানের গাইড কানসাস এবং পাইলট সোলডোটনার বাসিন্দা।

[৫] আলাস্কার স্টেট কর্তৃপক্ষ লিখিত বিবৃতিতে জানিয়েছে, দুটি বিমানের সব যাত্রীরই মৃত্যু হয়েছে। দুই বিমানের সাত যাত্রীর মধ্যে ছয়জনের সঙ্গে সঙ্গেই মৃত্যু হলেও একজন হাসপাতালে যাওয়ার পথে মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়