শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ১২:৪২ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৬ বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করলেন ইতালির জিউসেপ প্যাটার্নো

সিরাজুল ইসলাম : [২] পালেরমো বিশ্ববিদ্যালয় থেকে তিনি বুধবার এ ডিগ্রি অর্জন করেন। চ্যান্সেলর ফ্যাব্রিজিও মিকারী তাকে অভিনন্দন জানিয়েছেন। রয়টার্স

[৩] তিনি ইতালির সব চেয়ে বেশি বয়সী স্নাতক শিক্ষার্থী। ফেলো শিক্ষার্থীরা তার চেয়ে ৭০ বছরের ছোট। জীবনে অনেক ঝড়ঝঞ্চার মুখোমুখি হয়েছেন রেলওয়ের সাবেক এই কর্মী। শৈশবে তিনি দারিদ্র ও যুদ্ধের সঙ্গে লড়েছেন। এখন দেখছেন কোভিড-১৯ মহামারী।

[৪] ইতিহাস ও দর্শন বিদ্যায় স্নাতকে ভর্তির সময় প্যাটার্নোর বয়স ছিলো ৯০ বছর। এই বয়সে স্নাতক ডিগ্রি অর্জনের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, বয়স বিবেচনায় আমি সবাইকে বিস্মিত করেছি; কিন্তু আমি বিস্মিত হয়নি। কারণ এটা আমার কাছে সাধারণই মনে হয়েছে।

[৫] প্যাটার্নো বই পড়তে ভালোবাসেন; কিন্তু সেই পড়ার সৌভাগ্যটাই তার সময় মতো হয়নি। তিনি বলেন, এখন না, মানে কখনও না- তিনি এটা বিশ্বাস করেন না। এ কারণে ২০১৭ সালে তিনি স্নাতকে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি মনে করেন- তিন বছরের ডিগ্রি পেতে এটা খুব দেরি হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়