শিরোনাম
◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট ◈ পোশাকের বৈশ্বিক বাজার বদলাচ্ছে, তাল মেলাতে পারছে না বাংলাদেশ ◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৭:২৯ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে মার্কিন জিডিপি হ্রাস পেয়েছে ৩৩ শতাংশ

রাশিদ রিয়াজ : [২] মার্কিন ব্যুরো অব ইকোনমিক এ্যানালাইসিস বলছে কোভিড ভাইরাসে দ্বিতীয় প্রান্তিকে অর্থনীতির যে তীব্র সংকোচন শুরু হয়েছিল তার ফলে ভোক্তা চাহিদা ও আর্থিক কর্মকাণ্ড গতি লাভ করতে পারেনি। যুক্তরাষ্ট্রের গ্রস ডোমেস্টিক প্রডাক্ট বা জিডিপি হ্রাস পেয়েছে ৩২.৯ শতাংশ। ব্যুরো ইকোনমিক এ্যানালাইসিস বলছে ১৯৪৭ সালের পর এটিই সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতি। আরটি

[৩] কোভিড মহামারির আগে ১৯৫৮ সালে যুক্তরাষ্ট্রে জিডিপি রেকর্ড ১০ শতাংশ হ্রাস পেয়েছিল। গত এপ্রিল, মে ও জুনে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক সংকট মহামন্দার চেয়ে অন্তত চারগুণ খারাপ ছিল।

[৪] ব্যুরো ইকোনমিক এ্যানালাইসিস বলছে এবছর প্রথম প্রান্তিকে মার্কিন অর্থনীতি সংকুচিত হয়ে পড়ে ৫ শতাংশ। মার্চে শাটডাউন শুরু হলে এর নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতে। পরিস্থিতিকে মহাসংকট বলে অভিহিত করেছেন বিশ্লেষক পিটার স্কিফ।

[৫] গত মার্চ ও এপ্রিলে ঘরে থাকতে বলা হয় মার্কিন নাগরিকদের। মে ও জুনে যুক্তরাষ্ট্রের কয়েকটি এলাকায় আংশিক লকডাউন তুলে দেয়া হয়। সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়। এরফলে আর্থিক কর্মকাণ্ডে ভাটার সৃষ্টি হয়। ফলে অনেক ব্যবসা চাহিদা অনুযায়ী যোগান দিতে পারেনি। যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ আর্থিক কর্মকাণ্ড লোপ পায়।

[৬] মুডি এ্যানালাইটিক্সের প্রধান বিশ্লেষক মার্ক জান্ডি বলেন অর্থনীতি যেনো কালো গহ্বরে পড়ে আটকে আছে। সিএনবিসি’কে তিনি আরো বলেন, আমরা এ গভীর গর্ত থেকে বের হয়ে আসার চেষ্টা করছি কিন্তু এজন্যে প্রচুর সময় প্রয়োজন।

[৭] গত সপ্তাহে আরো ১.৪৩ মিলিয়ন মার্কিন নাগরিক বেকার ভাতার জন্যে আবেদন জানিয়েছে।

  • সর্বশেষ