শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৪:৫০ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিবছরের মত এবারও কোরবানির ঈদকে কেন্দ্র করে বৃদ্ধি পেয়েছে মসলার দাম

লাইজুল ইসলাম : [২] সকালে রাজধানীর কারওয়ান বাজারের মসলার দোকানিরা বলেন, ঈদের আগ পর্যন্ত গুড়া মসলার দাম বাড়তি থাকবে। মোকামে দোকানিরা প্রতিদিন যায় না। গেলো সপ্তাহে যারা পাইকারি বাজারে গিয়েছেন তারা বেশি দামে কিনে এনেছেন মসলা। তাই ঈদের আগে দাম কমার সম্ভবনা নেই বললেই চলে।

[৩] কারওয়ান বাজারের ব্যবসায়ী আজিম বলেন, এলাচী ভালোটা বিক্রি হচ্ছে ৪ হাজার টাকা কেজিতে। তবে ৩ হাজার টাকায়ও পাওয়া যাচ্ছে। দারচিনি- ৪৩০-৪৫০ , চায়না দারচিনি ৪০০, লবঙ্গ-৯০০, গোল মরিচ ৫৫০. তেজপাতা ৮০-৯০টাকা করে। আর গরম মসলা এক কেজি বিক্রি হচ্ছে ১৩’শ টাকা করে।

[৪] এদিকে, আগের দামে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ ৪০, ইন্ডিয়ান ২৫ টাকা করে। দাম কিছুটা বেড়েছে রসুন, আদা, হলুদ, জিরা ও মরিচের। রসুন দেশি ৮০, চায়না ৮০, আদা দেশি ১৬০, চায়না ১৩০, হলুদ ১৫০, জিরা ৪০০ ও শুকনা মরিচ ২৩০ টাকা করে বিক্রি হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়