শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইইডিসিআর ছাড়া করোনার সব হটলাইন ৩১ তারিখ থেকে বন্ধ থাকবে

লাইজুল ইসলাম : [২] বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা। শুক্রবার থেকে এই সেবা সীমিত করা হচ্ছে। তবে কবে নাগাদ এই সেবা পুরোপুরি চালু হবে তা জানাননি নাসিমা সুলতানা।

[৩] তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে হটলাইনে করোনা ও অন্যান্য রোগের সেবা সীমিত করা হয়েছে। আইইডিসিআরের হটলাইন নম্বর ১০৬৫৫ সর্বদা খোলা থাকবে। এ ছাড়া জাতীয় কল সেন্টার (৩৩৩) ও স্বাস্থ্য বাতায়নের (১৬২৬৩) হটলাইন সেবা ঈদে বন্ধ থাকবে।

[৪] গত ২৪ ঘণ্টার হটলাইন ফোনের তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, এ সময়ে মোট ফোনকল এসেছে ৭৪ হাজার ৩৬৯টি। এরমধ্যে স্বাস্থ্য বাতায়নে (১৬২৬৩) ফোনকল গ্রহণ করা হয়েছে ১১ হাজার ৪১৪, ৩৩৩ নম্বরে ফোনকল গ্রহণ করা হয়েছে ৬২ হাজার ৪৭০ এবং আইইডিসিআরের দুটি নম্বরে ফোনকল গ্রহণ করা হয়েছে ৪৮৫টি। উল্লেখ্য আগামী ৩১ জুলাই থেকে আইইডিসিআরের হটলাইন নম্বরটি (১০৬৫৫) ব্যবহৃত হবে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়