শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ০৩:৫৯ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২১ সালের সিভিএফ সম্মেলন হবে মুজিববর্ষ স্মরণে, প্রধানমন্ত্রীকে জানালেন বান কি মুন

বাশার নূরু: [২] বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের চেয়ারম্যান বান কি-মুন।

[৩] প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, আনুমানিক ৬টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন বান কি মুন। ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) সম্মেলন এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন কনফারেন্সসহ বিভিন্ন ইস্যুতে তারা প্রায় ১২ মিনিট কথা বলেন।

[৪] আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন কনফারেন্স অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে বান কি মুন ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করবেন।

[৫] প্রেসসচিব বলেন, করোনা ভাইরাস সংকট এবং সাইক্লোন আম্পান পরিস্থিতি সাহস ও দক্ষতার সঙ্গে মোকাবিলায় করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন জাতিসংঘের সাবেক মহাসচিব।

[৬] দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষকে কোভিড-১৯ মহামারি এবং সাইক্লোন আম্পানের মতো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করে গড়ে তোলার পরামর্শ দেন বান কি মুন।

[৭] দ্বিতীয় বারের মতো সিভিএফের সভাপতির দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বান কি মুন। বাংলাদেশে নিউরোডেভেলমেন্ট ডিসঅর্ডার অ্যান্ড অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনকে সিভিএফের থিমেটিক অ্যাম্বাসেডর হওয়ায় অভিনন্দন জানান বান কি মুন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ