শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

পলাশবাড়ী প্রতিনিধি: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে হরিনাবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ।

[৩] হরিনাবড়ী পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাকিব হোসেনের নেতৃত্বে এএসআই রবিউল ইসলাম, এএসআই ডালিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মাহমুদুজ্জামানের মুরগির ফার্ম এলাকায় অভিযান চালায়।

[৪] এ সময় উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মাহমুদুজ্জামান মন্ডলের ছেলে আসাদুজ্জামান মিলন (৩৫), ও গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের পাটোয়া গ্রামের আ. খালেকের ছেলে তানজিমুল ইসলাম তারেককে (২২) ৫০ পিস ইয়াবাসহ হাতে-নাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাকে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়