শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা নিয়ন্ত্রণে না এলে যুক্তরাষ্ট্রকে আরও অনেক কষ্ট ও মৃত্যু দেখতে হবে: ড. ফাউচি

আসিফুজ্জামান পৃথিল : [২] যুক্তরাষ্ট্রের অন্যতম অ্যালার্জি ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ আরও বলেন, ‘আপনি যদি বর্তমানে ঘটা মৃত্যুগুলোর দিকে তাকান, প্রতিদিন যুক্তরাষ্ট্রেই হাজারের বেশি মানুষ মারা যাচ্ছেন। আমাদের সামনে ভয়াবহ দুঃসময় অপেক্ষা করছে। সিএনএন

[৩] অ্যান্টোনিয় ফাউচি আবারও বলেছেন, ভ্যাকসিনন তৈরি করা ছাড়া এই বিপদ থেকে উত্তরণের আর কোনও পথ নেই। তবে তিনি মনে করেন, চলমান গবেষণারত ভ্যাকসিনের একটি যে কাজ করবেই এমন কোনও নিশ্চয়তা এখনও নেই। তবে আশা ছাড়ার সুযোগ নেই।

[৪] ড. ফাউচি এখনও মনে করেন, সামাজিক দূরত্ব বজায় রাখা আর মাস্ক পরার কোনও বিকল্প নেই। ট্রাম্পের দিকে তিনি ইঙ্গিত করে বলেন, ব্যবসাযীরা চিকিৎসার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিলে এর ফল মন্দই হয়।

[৫] এদিকে বিভিন্ন রাজ্যে করোনা পজিটিভ বাড়ার বিষয়ে গভর্নরদের দায়ী করেছেন ট্রাম্প। তিনি মনে করেন, গভর্নররা একটু সচেতন হলে এভাবে মানুষের মৃত্যু হতো না। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়