শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবীর চৌধুরী তন্ময়: গুরুত্বহীন ব্যক্তিরাই গুরুত্ব পাওয়ার আশায় মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গালগল্প তৈরি করে

কবীর চৌধুরী তন্ময়: ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র মূলত ব্যক্তি স্বার্থ থেকেই। এই পর্যন্ত যারাই ইতিহাস বিকৃতি করার হীন চেষ্টায় লিপ্ত হয়েছে-আজ তাদের অবস্থান কোথায়? বরং তাদের এই নোংরা কর্মকাণ্ডের কারণে তারা নিজেরাই ডাস্টবিনে নিক্ষপ্ত হয়েছে, হচ্ছে। সেসঙ্গে মহান মুক্তিযুদ্ধে ওইসব মানুষগুলোর অবস্থান কতোটা স্বাধীনতার পক্ষে ছিলো, কতোটা বঙ্গবন্ধুর নেতৃত্বকে সম্মান-শ্রদ্ধা করেছে-দিন দিন নতুন প্রজন্মের কাছে আরও স্পষ্ট হচ্ছে। ব্যক্তি স্বার্থের কারণে সাময়িক সময়ের জন্য প্রকৃত ইতিহাস ঢেকে রাখা যায়, কিন্তু একেবারে মুছে দেওয়া সম্ভব নয়। নিজের গালগল্প প্রতিষ্ঠা করাও সম্ভব নয়। অতীত ইতিহাস তাই বলে।

যারা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মিথ্যাচার করে খবরের কাগজ কিংবা গণমাধ্যমে শিরোনাম হতে চান, বুঝে নিতে হবে তাদের আয়ুষ্কাল শেষের দিকে। শুধু জনগণই নয়, নিজ পরিবার-পরিজনের সদস্যরাও তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই গালগল্প বানিয়ে নিজেকে সবার সামনে শেষবারের মতন তুলে ধরার ব্যর্থ চেষ্টা করছে। আমি ব্যক্তিগতভাবে ওইসব ব্যক্তিদের গুরুত্ব দিতে চাই না। গুরুত্বহীন ব্যক্তিরাই গুরুত্ব পাওয়ার আশায় মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গালগল্প তৈরি করে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়