শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০১:০৫ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জকিগঞ্জে নির্বাচন অফিসারের বিরুদ্ধে পাল্টা জিডি করলেন রহমত আলী হেলালী

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: [২] জকিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার শাদমান সাকিব কর্তৃক মিথ‍্যা ভিত্তিহীন ও হয়রানিমূলক জিডির বিরুদ্ধে পাল্টা জিডি করেছেন জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি রহমত আলী হেলালী। রোববার (২৫ জুলাই) জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সুপারিশের ভিত্তিতে জকিগঞ্জ থানায় এ জিডি করেন। জিডি নং ১২৬৪, তারিখ ২৫/০৭/২০২০ খ্রিষ্টাব্দ।

[৩] জিডিতে তিনি উপজেলা নির্বাচন অফিসার শাদমান সাকিব কর্তৃক দায়েরকৃত জিডি সম্পূর্ণ মিথ‍্যা, ভিত্তিহীন ও হয়রানী মূলক দাবী করে বলেন, আমি ব‍্যাক্তিগতভাবে উপজেলা নির্বাচন অফিসারকে চিনিনা এবং তাঁর সাথে কখনো সরাসরি কিংবা মোবাইল ফোনে কথা হয়নি। তাই এই অফিসারকে কোন বিষয়ে তদবির ও হুমকি-ধমকির প্রশ্নই আসেনি। অথচ তিনি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক তথ্যের ভিত্তিতে ক্ষমতার অপব্যবহার করে আমার বিরুদ্ধে একটি সাধারন ডায়রী করেছেন। এতে তিনি সামাজিক ও প্রশাসনিক অঙ্গনে মারাত্মক হেয়পতিপন্ন হয়েছেন।

[৪] জিডিতে তিনি আরোও বলেন, শাদমান সাকিব একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও কোন ধরণের যাচাই বাছাই ও তথ্য প্রমাণ ছাড়াই অহেতুক সাধারণ ডায়রীর কারণে তিনি সাংবাদিকতা পেশাসহ তাঁর ব‍্যাক্তিগত জীবনে চলাচলে হুমকির শিকার হয়েছেন। এছাড়া উপজেলা প্রশাসনের একজন সিনিয়র অফিসারের এমন অযথা হয়রানির বিষয়টি শুনে আমার পরিবারের লোকজন চরম উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন। তিনি এ ধরনের কাল্পনিক জিডির কারণে ভবিষ্যত নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জিডিতে উল্লেখ করেন।

[৫] অপরদিকে উপজেলা নির্বাচন অফিসার শাদমান সাকিব কর্তৃক এহেন মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক জিডির প্রতিবাদে জরুরী সভা করে মঙ্গলবার জকিগঞ্জ শহরে মানববন্ধনের ডাক দিয়েছে জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের একক সংগঠন জকিগঞ্জ প্রেসক্লাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়