শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ০৬:৪৫ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইন-নির্ভর কোর্সে ভর্তির জন্য বিদেশি শিক্ষার্থীকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মিনহাজুল আবেদীন : [২] শুক্রবার আইসিই জানিয়েছে, অনলাইন-নির্ভর কোর্সে যারা গত ৯ মার্চের মধ্যে ভর্তি হননি, এমন বিদেশি শিক্ষার্থীদের আর ভিসা দেয়া হবে না। তবে যারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বা বিদেশ থেকে সেখানে ফিরছেন এবং ভিসা পেয়ে গেছেন, তাদের পুরোপুরি অনলাইন-নির্ভর কোর্সে অংশ নেয়ায় কোনও বাধা নেই। আল জাজিরা

[৩] জানা গেছে, আইসিই’র নতুন ঘোষণায় এসব কোর্সে ভর্তিচ্ছু বিদেশিরা ক্ষতিগ্রস্ত হবেন। গত ৬ জুলাইয়ের এ ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভোয়া

[৪] আইসিই’র আদেশের বিরুদ্ধে মার্কিন আদালতে প্রথমে মামলা করে হার্ভার্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), জনস হপকিন্স ইউনিভার্সিটিসহ অন্তত ২০০টি বিশ্ববিদ্যালয় এবং ১৭টি অঙ্গরাজ্য। পরে ব্যাপক সমালোচনার মুখে বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাতিল করে কর্তৃপক্ষ। কেএএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়