শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানসিক চাপ কমাতে মদ্যপান, বাড়ছে কোভিডের ঝুঁকি

নিউজ ডেস্ক: [২] করোনার জেরে মানসিক চাপ কাটাতে কেউ আবার মদের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। কেউ খাচ্ছেন এই আশায় যে, অ্যালকোহলে নাকি করোনার আশঙ্কা কমে। অ্যালকোহল যখন হাতের ভাইরাস মারতে পারে, মুখ ও গলার ভাইরাসও মারতে পারবে, এমন সব ভ্রান্ত ধারণাও ছড়িয়ে পড়ছে। সূত্র : আনন্দবাজার।

[৩] কেউ ভাবছেন, মাঝেমধ্যে দু-চার পেগ খেয়ে নিলেই হল। ফলে যাঁরা আগে মদ্যপান করতেন না বা ন-মাসে ছ-মাসে খেতেন, তাঁরাও এখন শুরু করেছেন নিয়মিত মদ্যপান। তাতে উপকার তো হচ্ছেই না, বরং বিপদ বাড়ছে। কারণ হাতে লাগা ভাইরাস অ্যালকোহলে মরলেও, তার শরীরে ঢোকার রাস্তাটা অত সরল নয় যে মদ তাকে মারবে। বরং বেশি মদ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে বিপদ বাড়তে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

[৪] ভারতের মনোচিকিৎসক শিলাদিত্য মুখোপাধ্যায় জানালেন, চাপ কমাতেও অতিরিক্ত মদ্যপানের কোনও ভূমিকা নেই। অল্প দু-এক পেগ খেলে শরীরে ভাললাগার হরমোন ডোপামিনের ক্ষরণ বেড়ে মন একটু ফুরফুরে হয় ঠিকই, ঘুমও ভাল হয় অনেকের, কিন্তু সেটা সাময়িক। কিছুক্ষণই পরই এর প্রভাব কেটে যায়। সঠিক উপায়ে চাপ না সামলে যদি মদকে সঙ্গী করে কিছু ভুলতে চান, দিনে দিনে তার মাত্রা বাড়বে। তার হাত ধরে বাড়বে মানসিক চাপ ও অন্যান্য অসুখ।

[৫] ২০১৫ সালে ‘অ্যালকোহল রিসার্চ জার্নাল’-এ প্রকাশিত এক প্রবন্ধ থেকে জানা যায়, অতিরিক্ত মদ্যপান করলে প্রতিরোধ ক্ষমতা কমে ফুসফুসে সংক্রমণ তথা নিউমোনিয়ার আশঙ্কা বাড়ে। বাড়ে অ্যাকিউট রেসপিরেটরি স্ট্রেস সিনড্রোম বা এআরডিএস ও সেপসিসের আশঙ্কা। অর্থাৎ কোভিড ১৯-এর রোগীর যে যে কারণে রোগের জটিলতা বাড়ে, অতিরিক্ত মদ্যপানেও ঠিক সেইগুলির আশঙ্কাই বাড়ে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়