শিরোনাম
◈ ফরিদপুরে দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর ◈ পেঁয়াজের কেজি ১৫ রুপি দাম নির্ধারণ করেছে ভারত সরকার ◈ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান, ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান খাজা আসিফের ◈ স্থবির অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার পুনরুদ্ধার পরিকল্পনা ◈ ইরানে আবারও হামলা শুরু, যা জানাল যুক্তরাষ্ট্র ◈ বহুবিবাহ নিষিদ্ধ ও লিভ-ইন নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব! ◈ ঈদের আগে ভারতে নতুন বিতর্ক: গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে মুসলিম আলেম-সংগঠনগুলো ◈ রাজধানীসহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ◈ ঈদযাত্রায় সায়েদাবাদে তীব্র যানজট, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ ◈ সারা দে‌শের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নবম পে স্কেলের সুবিধা পাবেন 

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৫:৪৮ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাশ্মির প্রসঙ্গে ইমরান খানের প্রশ্ন, শেখ হাসিনার জাবাবে খুশি ভারত : আনন্দবাজার

দেবদুলাল মুন্না: [২] গত বুধবার শেখ হাসিনাকে ফোন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আলাপে পারস্পরিক শ্রদ্ধা-বিশ্বাসের ভিত্তিতে ঢাকার সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গভীর করার সংবাদ প্রকাশিত হয় গণমাধ্যমে। কিন্তু গত শুক্রবার ভারতের দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে বলা বলা হয়েছে, শেখ হাসিনার ব্যবহারে ভারত খুশি।

[৩] শেখ হাসিনার সঙ্গে ইমরান খানের ফোনালাপের পর পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার সঙ্গে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়েও কথা বলেছেন ইমরান খান। তিনি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি শেখ হাসিনাকে জানান।

[৪] তবে আনন্দবাজার পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা ও ইমরান খানের ফোনালাপের বিষয়ে বাংলাদেশ যে বিবৃতি দেয়, সেখানে জম্মু ও কাশ্মীরের উল্লেখ ছিল না। আপাতত সেটাকেই গুরুত্ব দিয়ে দেখছে নয়াদিল্লি।

[৫] দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ফোনালাপের প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, শেখ হাসিনা ইমরান খানকে বলেছেন, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি ভারত-পাকিস্তানের বিষয়। বাংলাদেশের এ নিয়ে কোনো বাড়তি আগ্রহ নেই। ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক এবং সময়ের দ্বারা পরীক্ষিত। শেখ মুজিবুর রহমানের শতবর্ষ চলছে। আমরাও তার অংশীদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়