শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০১:১২ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটের বিশ্বনাথে কমেছে অস্থায়ী পশুর হাট, রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার!

পাভেল সামাদ: [২] অন্যান্য বছরের তুলনায় গত দু’বছর ধরে রহস্যজনকভাবে অস্থায়ী পশুর হাটের সংখ্যা কমিয়ে আনার ফলে বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

[৩] প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় অস্থায়ী পশুর হাটের সংখ্যা কমিয়ে আনায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। অনেকে বলছেন, বিশেষ কাউকে বাড়তি সুবিধা পাইয়ে দিতে এমনটি করা হচ্ছে নাতো? তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে যে পশুর হাটের ইজারা দেয়া হয়েছে, সেগুলোই এ উপজেলার জন্যে পর্যাপ্ত।

[৪] বিশ্বনাথ উপজেলায় স্থায়ী পশুর হাটের সংখ্যা ৪টি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, বিশ্বনাথে ইজারাকৃত ও খাস আদায়কৃত অস্থায়ী পশুর হাটের সংখ্যা ২০১৭ইং সনে ছিল ৭টি, রাজস্ব আদায় হয় ৮৮হাজার ২শ ৫১টাকা। ২০১৮ইং সনে ছিল ৯টি, রাজস্ব আদায় হয় ১লক্ষ ৬৪হাজার ৯০টাকা। তবে, ২০১৯ইং সনে এসে একেবারে কমিয়ে আনা হয় অস্থায়ী পশুর হাটের সংখ্যা। সে বছর মাত্র ২টি অস্থায়ী পশুর হাট থেকে সরকার রাজস্ব পায় মাত্র ৫০হাজার ৮শ ৩৩টাকা। চলতি বছর ইজারাযোগ্য অস্থায়ী হাটের সংখ্যা মাত্র ৩টি। যা থেকে রাজস্ব আদায় করা হয়েছে বিগত তিন বছরের তুলনায় সবচে’ কম ৪৬হাজার ৮শ ৫২টাকা।

[৫]পশুর হাটের সংখ্যা কমিয়ে আনার সুনির্দিষ্ট কারণ জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, আমি গত দু’বছর ছিলাম না। বিশেষ কাউকে বাড়তি সুবিধা পাইয়ে দিতে অস্থায়ী পশুর হাটের সংখ্যা কমিয়ে আনার প্রশ্নই উঠে না।

  • সর্বশেষ