শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০৯:২৪ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুদের টাকার জন্য অপমান করায় গৃহবধূর আত্মহত্যা

অলক কুমার : [২] জেলার পৌর এলাকার তিন নং ওয়ার্ডের হাউজিং মাঠ এলাকায় সুদের টাকার জন্য অপমান করায় বুধবার দুপুরে শান্তা বেগম নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গৃহবধু ওই এলাকার আলমগীর হোসেনের স্ত্রী। সে পারিবারিক সমস্যার কারণে গত এক বছর পূর্বে স্থানীয় সোনা মিয়ার কাছ থেকে চরা সুদে ৫০ হাজার টাকা নিয়েছিলেন।

[৩] স্থানীয়রা জানায়, পারিবারিক সমস্যার কারণে প্রায় এক বছর আগে একই এলাকার ছবুর মিয়ার ছেলে সোনা মিয়ার কাছ থেকে শতকরা ১০ টাকা হারে ৫০ হাজার টাকা সুদে টাকা নেন নিহত গৃহবধু শান্তা বেগম। সুদে নেয়ার পর থেকে নিয়মিত সুদের টাকা পরিশোধ করে শান্তা বেগম গত চার মাস যাবৎ করোনাভাইরাসে বেকার হয়ে পরে দিন মুজুর স্বামী আলমগীর হোসেন। সংসারের অভাব অনটন থাকায় গত চার মাস যাবৎ তারা সুদের টাকা পরিশোধ করতে পারেনি। ইতিপূর্বে বেশ কয়েকবার সোনা মিয়ার স্ত্রী হাউসি বেগম বাসায় এসে টাকার জন্য চাপ সৃষ্টি করে। বুধবার সকালে পূনরায় সোনা মিয়ার স্ত্রী বাসায় গিয়ে শান্তা বেগমকে একদিনের মধ্যে টাকা পরিশোধ করতে চাপ দেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমান করে। টাকা পরিশোধ করতে না পারা এবং অপমান সইতে না পেরে গৃহবধু শান্তা বেগম নিজ ঘরের আড়ার সাথে গলায় রঁশি পেচিয়ে আত্মহত্যা করে।

[৪] নিহত শান্তা বেগমের স্বামী আলমগীর হোসেন জানান, বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে সুদের ব্যবসায়ী সোনা মিয়ার স্ত্রী হাউসি বেগম বাড়িতে এসে তার স্ত্রীকে সুদের টাকার জন্য চাপ দেন ও অকথ্য ভাষায় গালিগালাজ এবং অপমান করেন। এ কারণে তার স্ত্রী আত্মহত্যা করেছে। তিনি সুদ ব্যবসায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

[৫] টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, সন্ধ্যায় লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ