শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০৫:১৫ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গৃহহীন প্রত্যেকের জন্য একটি করে ঘর দেয়ার পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

মহসীন কবির : [২] বুহস্পতিবার (২৩ জুলাই) গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু ৬০০ পরিবারকে নতুন ফ্ল্যাট হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন ।

[৩] তিনি বলেন, কক্সবাজারের আশ্রায়ন প্রকল্পে সকলের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। বন্যায় গৃহহীনদেরও ঘরবাড়ি করে দেয়া হবে।  আগস্ট থেকে সেপ্টেম্বর দেশে বন্যার পরিস্থিতি অবনতি হতে পারে। বন্যা মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।

[৪] প্রধানমন্ত্রী বলেন, গৃহহীন মানুষের গৃহ নিশ্চিতের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নহমান। তাঁরই পদচিহ্ন অনুসরণ করে তা বাস্তবায়নে কাজ করছেন আওয়ামী লীগ সরকার। জাতির পিতার আদর্শ নিয়ে কক্সবাজার নগরীকে আরো উন্নত ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার আশ্বাসও দেন সরকারপ্রধান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়