শিরোনাম
◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে হত্যা

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] মঙ্গলবার ২১ জুলাই দিবাগত রাতে বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়ের দুর্গম চরাঞ্চল কীর্তিখোলা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তুহিন বড়ধুল গ্রামের আবুল কাশেমের ছেলে।

[৩] নিহতের বড় ভাই আজাহার এই প্রতিবেদককে বলেন, টাকা পাওনাকে কেন্দ্র করে আমার ছোট ভাই তুহিনের সাথে কীর্তিখোলা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আসাদুলের সাথে মঙ্গলবার (২১ জুলাই) বিকালে বাক-বিতর্ক হয়। সন্ধ্যার পরে মোবাইল করে ছোট ভাইকে ডেকে নেয়। পরে তাকে কুপিয়ে হত্যাকরে তারা।

[৪] বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, বেশ কিছুদিন আগে কীর্তিখোলা গ্রামের আব্দুল হাই ও তার ছেলেরা তুহিনের কাছ থেকে ৭০ হাজার টাকা দাদন (সুদের বিনিময়ে ধার) নিয়েছিলেন। সেই টাকা পরিশোধের জন্য তাদের কয়েকদিন ধরেই তাগাদা দিচ্ছিলেন তুহিন। মঙ্গলবার (২১ জুলাই) রাতে তুহিনকে টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান আব্দুল হাই ও তার ছেলেরা।

[৫] এরপর রাতেই তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ আব্দুল হাইয়ের বাড়ির পেছনে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা রাতেই মরদেহটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

[৬] তিনি আরো জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে আব্দুল হাই ও তার ছেলেরা পলাতক। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়