শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যবিপ্রবিতে ৭৬ কোভিড পজেটিভ

রহিদুল খান : [২] যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জবিপ্রবি) জেনোম সেন্টারে পরীক্ষা শেষে আজ বুধবার ৭৬টি নমুনাকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।

[৩] মঙ্গলবার বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারে মোট ২৬৫টি নমুনা পরীক্ষা করে বুধবার এই ফলাফল ঘোষণা করা হয়।

[৪] বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষা দলের সদস্য ড. শিরিন নিগার জানান, এদিন যশোর জেলার মোট ১৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১টি পজেটিভ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

[৫] এছাড়া মাগুরা জেলার ৪৬টি নমুনা পরীক্ষা করে ১২টি, সাতক্ষীরার ৫১টির মধ্যে ১২টি এবং বাগেরহাটের ২৫টির মধ্যে ১১টি নমুনা পজেটিভ ফল দেয়।

[৬] পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি সকালেই সংশ্লিষ্ট চার সিভিল সার্জনের অফিসে পাঠানো হয়েছে।

[৭] যশোরের পজেটিভ নমুনাগুলোর মধ্যে কতটি নতুন আর কতটি ফলোআপ তা এখনো জানা যায়নি।

[৮] এর আগের দিন মঙ্গলবার যশোর জেলায় মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল এক হাজার ৪১৯। এদের মধ্যে মারা গেছেন ২০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬১৫ জন। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়