শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ১১:০৮ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২০, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০ বছরেই ভেসে গেল বাসাইলের সেতুটি; প্রায় ২০ গ্রামের মানুষের দূর্ভোগ

অলক কুমার দাস : [২] মাত্র ২০ বছরেই পানির তোড়ে ভেসে গেল টাঙ্গাইলের বাসাইলে বন্যার পানির শ্রোতে  ঝিনাই নদীর দাপনাজোর এলাকার সেতু। আর এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দূর্ভোগে পড়েছে প্রায় ২০টি গ্রামের মানুষ।

[৩] সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর এলাকায় ঝিনাই নদীর উপর নির্মিত সেতুটির পূর্বাংশের একটি পিলার ও দুইটি ল্যাব ভেঙে যায়।

[৪] স্থানীয়রা জানান, সেতুটি ভেঙে যাওয়ায় উপজেলার আইসড়া, একঢালা, দোহার, দাপনাজোর, দেউলী, জশিহাটী, হাকিমপুর, মোড়াকৈসহ প্রায় ১৫-২০টি গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা আরো বলেন, মাত্র ২০ বছরেই একটি সেতুর এই পরিনতি হতে পারে এটা এদেশেই সম্ভব।

[৫] নদী থেকে অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের ফলে সেতুটির তলদেশ থেকে মাটি সরে গিয়ে এই অবস্থা হয়েছে বলেও মন্তব্য করেন স্থানীয়রা।

[৬] স্থানীয় ইউপি সদস্য মহসিনুজ্জামান বলেন, ‘ঝিনাই নদীতে বন্যার পানির ব্যাপক শ্রোত। এ কারণে সেতুটির পিলারের নিচের মাটি সরে গিয়ে দুইটি স্ল্যাব ও একটি পিলার ভেঙে পড়েছে। ফলে ১৫-২০টি গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন এ এলাকার মানুষ।

[৭] উপজেলা এলজিইডির প্রকৌশলী রোজদিদ আহমেদ বলেন, ‘২০১৯ সালে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। বর্ষার পানির শ্রোতে ১২০ মিটার সেতুটির ৩০ মিটার স্ল্যাব ও একটি পিলার ভেঙে পড়েছে। সেতুটি ১৯৯৮ সালে নির্মাণ করা হয়। নতুন করে সেখানে ২৮২ মিটারের একটি সেতু নির্মাণের জন্য ঠিকাদার নির্বাচন করা হয়েছে। বর্ষার পানি চলে গেলেই সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়