শিরোনাম
◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০২:০০ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কোভিডে আরও একজন আনসার সদস্যের মৃত্যু

সুজন কৈরী : [২] মৃত আনসার সদস্য হলেন- মো. মোশারফ হোসেন। গত ৫ জুলাই কুমিল্লা মেডিকেল হাসপাতালে তিনি মারা যান। সোমাবর তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে আনাসার বাহিনীর ৭ সদস্য মারা গেছেন।

[৩] বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন বলেন, মৃত মোশারফ দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ১১ আনসার ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

[৪] তিনি আরও বলেন, কোভিডে শুরু থেকে সম্মুখ যোদ্ধা হিসেবে সাহসিকতার সঙ্গে কাজ করছেন বাহিনীর সদস্যরা। কোভিড-১৯ এর শুরু থেকে জনসাধারনকে সচেতন করতে মাইকিং, সচেতনামূলক লিফলেট এবং বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসায় সহায়তা করে আসছেন বাহিনীর মাঠ পর্যায়ের সদস্যরা। সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে মানবিক সেবা করতে গিয়ে বাহিনীতে আক্রান্ত এবং মৃত্যৃর হার প্রতিদিন বাড়ছে। সোমবার বিকেল পর্যন্ত একজন কর্মকর্তাসহ মোট ৭জন সদস্য মারা গেছেন।

[৫] কোভিডে আক্রান্ত হয়ে ৭ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। তিনি বলেন, এই ৭টি পরিবারের অপূরনীয় ক্ষতি হলো এবং আমরা ৭ জন সম্মুখ করোনাযোদ্ধা হারালাম।
তিনি মরহুমদের পরিবারদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

[৬] মারা যাওয়া সদস্যরা হলেন- আনসার বাহিনীর সহকারী পরিচালক মিজানুর রহমান, সহকারী প্লাটুন কমান্ডার আ. রউফ প্রধান, ব্যাটালিয়ন আনসার মোশারফ হোসেন, ব্যাটালিয়ন আনসার জিয়াউল হক, অঙ্গীভ‚ত আনসার প্লাটুন কমান্ডার আব্দুল মজিদ, অঙ্গীভ‚ত আনসার প্লাটুন কমান্ডার আবু জাফর এবং সাধারণ আনসার আব্দুস সোবহান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়