শিরোনাম
◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০১:০২ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশু পাখির মৃতদেহ যেখানে সেখানে না ফেলে মাটির নিচে পুঁতে রাখার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

তাপসী রাবেয়া: [২] পশু পাখির মৃতদেহ যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে মাটির নিচে পুঁতে রাখার জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

[৩] স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯, এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী পশুপাখির মৃতদেহ অপসারণ ও নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট স্থান অনুষ্ঠানের উপর বর্তায়।

[৪] স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশে রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত এক চিঠিতে পশু-পাখির মৃতদেহ যত্রতত্র ফেলে না রেখে তা পরিবেশ সম্মতভাবে মাটিতে পুঁতে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

[৫] চিঠিতে বলা হয়, অনেক ক্ষেত্রে শহর ও গ্রামাঞ্চলে পশু-পাখির মৃতদেহ যত্রতত্র এমনকি পুকুর, ডোবা, খাল, বিল ও নদীতে পড়ে থাকে বা ফেলে রাখা হয়। মৃত পশু-পাখির দেহের অংশ বিশেষ যত্রতত্র ছড়িয়ে ও ছিটিয়ে পড়ে থাকে। এ সমস্ত মৃতদেহ পচে বিভিন্ন রোগ-জীবানু সৃষ্টি হয় এবং বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ায় মানুষ রোগাক্রান্ত হয়।ফলে মাটি, পানি ও বায়ু দূষণসহ সার্বিকভাবে পরিবেশ দূষিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়