শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভ্যাকসিন তৈরির আগেই ১৯ কোটি ডোজ নেয়ার জন্য তিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলো ব্রিটিশ সরকার

লিহান লিমা: [২] নতুন চুক্তি অনুযায়ী ব্রিটিশ সরকার বায়োএনটেক এবং ফাইজার থেকে ৩ কোটি ডোজ এবং ভালনেভার থেকে ৬ কোটি ডোজ সংগ্রহ করবে। এরমধ্যে বায়োএনটেকের ভ্যাকসিন নিরাপদ প্রমাণিত হলে আরও ৪ কোটি ডোজ সংগ্রহ করতে নীতিগত সমঝোতা হয়েছে। তৃতীয় চুক্তি হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে। চুক্তির আওতায় অ্যাস্ট্রাজেনেকার থেকে ১০ কোটি ডোজ নেবে ব্রিটিশ সরকার। স্কাই নিউজ

[৩] ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োএনটেক ও ফাইজারের পাশাপাশি ফার্ম ভালেনভারের সমন্বিত চেষ্টায় এই ভ্যাকসিন আবিষ্কার, উৎপাদন এবং বাজারজাতকরণের কাজ চলছে। যদিও উভয় কোম্পানির ভ্যাকসিনই মানবদেহে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় রয়েছে। এবং এই টিকাগুলো কাজ করবে কি না তা এখনো অনিশ্চিত। তবে তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালিয়ে সবচেয়ে এগিয়ে আছে অক্সফোর্ডের ভ্যাকসিন।

[৪] যুক্তরাজ্য সরকারের ভ্যাকসিন টাস্কফোর্সের চেয়ারম্যান কেট বিংহাম বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানগুলো টিকা আনার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তবে আমি বেশি আশাবাদী হচ্ছি না।’ গবেষকরা বলছেন, চলতি বছরের শেষের দিকে হয়তো করোনার টিকা বাজারে আসবে। বিবিসি। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়