শিরোনাম
◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতালে কুয়েতের আমির, ক্ষমতায় ক্রাউন প্রিন্স

ডেস্ক রিপোর্ট : [২] কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে আলজাজিরা জানিয়েছে, শেখ সাবাহ আল-আহমদ সুস্থ রয়েছেন। হাসপাতালে ভর্তির পর তিনি বেশকিছু ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করাবেন।

[৩] ৯১ বছর বয়সী এ শাসকের অসুস্থতার কারণে এখন সাময়িকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন তারই বৈমাত্রেয় ভাই ও দেশটির ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহ।

আলজাজিরা বলছে, রাজ পরিবার থেকে নির্দেশনা দেয়ার পরই ক্রাউন প্রিন্সের হাতে সাময়িকভাবে দ্বায়িত্ব অর্পন করা হয়েছে।

[৪] শেখ সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র সফরের সময় সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। যুগান্তর, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়