শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ০১:৫৮ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: [২] তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (১৬ জুলাই) বৃহস্পতিবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যানচেস্টারে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে উইন্ডিজ দলের কাপ্তান জেসন হোল্ডার। ম্যাচটি বাংলাদেশ সময় ৪ টায় শুরু হওয়ার কথা থাকলে বৃষ্টি হওয়াতে বাংলাদেশ সময় সাড়ে ৫ টায় ম্যাচ শুরু হয়।

[৩] সাউদাম্পটনে প্রথম টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ চার উইকেটে জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। দ্বিতীয় টেস্টে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করতে চায় ক্যারিবীয়রা।

[৪] নিজেদের মাঠে প্রথম টেস্টের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় ইংলিশরা। তবে শেষ মুখোমুখি পাঁচ টেস্টে তিনটিতে জয় পেয়েছে ইংল্যান্ড আর দুইটিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

[৫] করোনাভাইরাসের পর শুরু হওয়া টেস্ট সিরিজে সমতায় ফিরতে চায় ইংলিশরা। পারিবারিক কারণে প্রথম টেস্টে ছিলেন না নিয়মিত অধিনায়ক জো রুট। দ্বিতীয় টেস্ট দিয়েই ২২ গজে ফিরছেন তিনি। ম্যানচেস্টারে বাদ পড়ছেন পারেন জো ডেনলি।

[৬] এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ড ১৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২৯ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়