শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশকে ১০ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান

কূটনৈতিক প্রতিবেদক : [২] ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, বাংলাদেশকে সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ফাতেমা ইয়াসমিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে নোট বিনিময় করেছেন। সে অনুযায়ী আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশকে ১০ মিলিয়ন ডলার দেবে জাপান।

[৩] এই অর্থ থেকে সিটি স্ক্যানার, এক্স-রে মেশিনসহ হাসপাতালের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী সরবরাহ করা হবে।

[৪] কোভিড-১৯ পরবর্তী জাপান বাংলাদেশকে জরুরিভাবে এখন পর্যন্ত ১২ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়