শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৫:২৭ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্ক পরতে ভুলে যাওয়ায় ফ্রান্সের এক মন্ত্রীর বিপত্তি

দেবদুলাল মুন্না:[২] করোনার সংক্রমন প্রতিরোধে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমেনুয়েল ম্যাক্রো বারবার সবাইকে মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন। কিন্তু প্যারিসের প্লেস ডে লা কনকর্ডে গত বুধবার সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন এগনেস পন্নিয়র । গাড়ি থেকে নেমে এক সেনা কর্মকর্তার দিকে এগিয়ে গিয়ে করমর্দন করতে চাইলে দেখেন সেই সেনা কর্মকর্তা মন্ত্রীর দিকে তাকিয়ে হাসছেন। কিন্তু হাত মেলাচ্ছেন না। ফলে এগনেস পন্নিয়র খেয়াল করেন যে ভুলে তিনি মাস্ক পরেননি। খবর রয়টার্স

[৩] অবশ্য এ ঘটনা ঘটার আগেই তিনি কয়েকজন সেনা কর্মকর্তাদের সাথে হ্যান্ডশেক করেন। কিন্তু মুখে মাস্ক নেই এটি বোঝার পরই তিনি দুই হাত দিয়ে মুখ ঢুকে নিজের গাড়ির দিকে দৌড়াতে শুরু করেন।

[৪] তার গাড়িটি ততোক্ষণে ছুটতে শুরু করেছে। ফলে গাড়ির পিছনে ছুটে গিয়েও লাভ হয়নি।

[৫] গার্ডিয়ান জানায়, মন্ত্রী গাড়ি মিস করে দু’হাতে একটি রোড ডিভাইডারের ওপর হতাশ হয়ে বসে পরেন। তখন এক সেনা কর্মকর্তা এসে তাকে নতুন একটি মাস্ক দিলে তিনি সেটা পরে আবার অনুষ্ঠানে ফিরে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়