শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের স্বপ্নে জল ঢেলে দিলেন সাঈদ আজমল

স্পোর্টস ডেস্ক: [২] তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ডে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। করোনার কারণে সিরিজ শুরুর একমাস আগে জুনের শেষ দিকে ইংল্যান্ডে গেছে পাকিস্তান। দেশ ছাড়ার আগে সিরিজ জয়ের স্বপ্নের কথা জানিয়ে গেছেন দেশটির টেস্ট অধিনায়ক আজহার আলি ও টি-টোয়েন্টি দলপতি বাবর আজম।

[৩] ক্রিকেটের দুই ফরম্যাটের দলপতি সিরিজ জয়ের স্বপ্নের কথা বললেও দেশটির সাবেক স্পিনার সাঈদ আজমল মনে করেন, ইংল্যান্ডের মাটিতে একটি ম্যাচও জিততে পারবে না জাতীয় দল। ইংল্যান্ড সফরে পাকিস্তান একটি ম্যাচ জিতলে তা হবে ‘মিরাকল’।

[৪] ১৯৯৬ সালে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। এরপর পাঁচটি টেস্ট সিরিজের মধ্যে দু’টিতে হার ও তিনটি ড্র করে। পাঁচটি সিরিজে ১৬ ম্যাচের মধ্যে পাঁচটি টেস্ট জিতেছিল পাকিস্তান।

[৫] ইংল্যান্ডে মাটিতে স্বাগদিকদের বিপক্ষে সিমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের দ্বিপাক্ষীক সিরিজের পরিসংখ্যান আরও ভয়াবহ। ইংল্যান্ডের মাটিতে ইংলিশদের বিপক্ষে ১৯৭৪ সালে একবার ও সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। তবে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানের গর্ব করার মতো সাফল্য রয়েছে।

[৬] ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে পাকিস্তান। চিরপ্রতি›দ্বন্দি ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার এক বছর আগে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল পাকিস্তান।

[৭] জৈব-সুরক্ষিত পরিবেশে ৫ আগস্ট ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান। এরপর ১৩ ও ২১ আগস্ট সাউদাম্পটনে হবে সিরিজের দ্বিতীয় ও তৃৃতীয় টেস্ট। টেস্ট সিরিজ শেষে ২৮ আগস্ট টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান। পরের দু’টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩১ আগস্ট ও ২ সেপ্টেম্বর।- দ্যা ক্রিকেট ফ্যান ডট কম

  • সর্বশেষ