শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বল নিয়ন্ত্রণেই বড় চ্যালেঞ্জ দেখছেন বাংলাদেশের পেসাররা

স্পোর্টস ডেস্ক : [২] ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। করোনা মহামারীর পর বিশ্ব ক্রিকেটের অনেক কিছুই বদলে গেছে। ক্রিকেটারদের শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে বলে লালার ব্যবহার নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

[৩] বাংলাদেশের পেসাররা মনে করেন করোনা পরবর্তী সময়ে বলের গতি প্রকৃতি নিয়ন্ত্রণই সবচেয়ে কঠিন বিষয় হয়ে দাঁড়াবে। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট লড়াই দেখে এমনটাই ধারণা করছেন তারা। কারণ এই সিরিজের শুরু থেকেই বলে লালার ব্যবহার নিষিদ্ধ। ইংলিশ পেসার জোফরা আর্চারকে নিজের ঘাম দিয়ে বল চকচকে করতে দেখা গেছে।

[৪] আগামী কিছুদিন থেকে এটাই ক্রিকেটের নিয়মিত চিত্র হয়ে দাঁড়াবে। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের পেসাররা কিভাবে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন সেটা দেখার জন্যই বাংলাদেশের বেশিরভাগ পেসারের নজর ছিল সাউদাম্পটনে। টাইগার পেসার এবাদত হোসেনের চোখ ছিল ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের দিকে। তিনি কিভাবে সুইং করেন সেটাই দেখতে চেয়েছিলেন তিনি।

[৫] সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এবাদত বলেছেন, আমি মনে করে সামনের দিনগুলোতে বলের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। কারণ লালার ব্যবহার ছাড়া বল খুব বেশি চকচকে করা যাবে না। আমি দেখতে চেয়েছিলাম অ্যান্ডারসন কিভাবে সুইং করেন বলকে। আমি দেখেছি দুই দলই ঘাম দিয়ে বল উজ্জ্বল করার চেষ্টা করছিলো।

[৬] এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ের পথ তৈরি করতে প্রধান ভূমিকা রাখেন পেসার শ্যানন গাব্রিয়েল। গতির ঝড় তুলে ১০ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। এই ক্যারিবীয় পেসারের বোলিংয়ের প্রশংসা করে এবাদত বলেন, গ্যাব্রিয়েল তার গতি আর একাগ্রতায় সবাইকে ছাড়িয়ে গেছে। যেটা আমি আমার স্বল্প জ্ঞানের মধ্য দিয়ে বুঝতে পেরেছি।

[৭] এবাদতের সুরেই কথা বলেছেন বাংলাদেশের আরেক পেসার শফিউল ইসলাম। তিনি বলেছেন, আমি বোলিং দেখেছি। আমার কাছে খুব বেশি পরিবর্তন চোখে পড়েনি। রুবেল হোসেনের ভাষ্য, মাঠে ফিরলেই তারা বুঝতে পারবেন, কোনটা কাজে লাগবে। তিনি বলেন, আমরা যখন নিজেরা খেলবো, তখন বোলারদের পক্ষে সুবিধা বা অসুবিধা কিনা সে সম্পর্কে একটি ভাল ধারণা পাবো। মূলত দক্ষতা সবকিছুর ঊর্ধ্বে। - ক্রিকফ্রেঞ্জি

 

  • সর্বশেষ