শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে ২১ থেকে ৭ম সম্পদশালী মুকেশ আম্বানি

বাশার নূরু:[২] বিশ্বের সেরা ১০ সম্পদশালীর তালিকার সাতে উঠে এসেছেন এশিয়া ও ভারতের শীর্ষ ব্যবসায়ী মুকেশ আম্বানি। মার্কিন বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’ প্রকাশিত তালিকায় ২১ নম্বর থেকে এক লাফে সাতে উঠে আসেন তিনি।

[৩] তালিকার শীর্ষে দশে স্থান পাওয়া প্রথম এশিয়ান ব্যবসায়ী মুকেশ আম্বানি। তার সম্পদের পরিমাণ ৭ হাজার কোটি ডলার। তার দৈনিক আয় ৪৫ লাখ ডলার।

[৪] তালিকার শীর্ষে যথারীতি মার্কিন ব্যবসায়ী ও আমাজনের প্রতিষ্টাতা জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ১৮ হাজার ৯২০ কোটি মার্কিন ডলার। এদিকে ১১ হাজার কোটি মার্কিন ডলার নিয়ে তালিকার দুইয়ে আছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

[৫] তবে চতুর্থ স্থান থেকে অষ্টম স্থানে নেমে গেছেন ওয়ারেন বাফেট। সেরা দশে নেই কোন নারী বিলিয়নিয়ার। তবে ৬ হাজার ৪৬০ কোটি মার্কিন ডলার নিয়ে শীর্ষ নারী বিলিয়নার হয়েছেন ফ্রান্সের বেত্তেনকোর্ত মেয়ার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়