শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকিট কালোবাজারিদের দৌরাত্বে নাভিশ্বাস প্রবাসীদের, বিদেশযাত্রায় হয়রানি বন্ধের আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক : [২] যুব শক্তি নামে একটি সংগঠনের বরাত দিয়ে বাংলানিউজ জানায়, প্রবাসীরা বর্তমানে মহামারির মধ্যে দেশ থেকে প্রবাসে যাত্রার ক্ষেত্রে চরম হয়রানির শিকার হচ্ছেন।

[৩] বাংলাদেশ থেকে বাহরাইনে যেতে ওয়ানওয়ে এয়ার টিকিটের দাম সর্বোচ্চ ২৭ হাজার টাকা পর্যন্ত ছিল। সেই টিকিট বর্তমানে ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত বিক্রি করছে কালোবাজারিরা। অন্য প্রতিটি রুটে একই অবস্থা বিরাজ করছে।

[৪] ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। বিভিন্ন দেশের রেমিট্যান্স যোদ্ধারা বাধ্য হয়ে চড়া দামে টিকিট কিনছেন। সিভিল অ্যাভিয়েশন শুধু এমিরেটস এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে। যদি অন্য এয়ারলাইন্সকেও অনুমতি দেওয়া হতো তাহলে হয়তো এতটা অরাজকতার সৃষ্টি হতো না।

[৫] কালোবাজারিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিতে হবে। বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে রেমিট্যান্স যোদ্ধাদের স্বল্প ও বিনা খরচে কর্মস্থলে পৌঁছে দিতে হবে। বর্তমান পরিস্থিতি বিরাজ করলে বিপুল সংখ্যক প্রবাসী কর্মহীন হয়ে পড়বেন। তাই এখনই সরকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়