শিরোনাম
◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবনের নিরাপত্তা চাওয়া লামার ইউএনও নূর-এ-জান্নাত রুমিকে রংপুরে বদলি

নুরুল করিম : [২] রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসেল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নূর-এ-জান্নাত রুমিকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য রংপুর বিভাগীয় কার্যালয়ে ন্যাস্ত করা হলো।

[৩] গেল ৭ জুলাই লামা থানায় দায়েরকরা সাধারণ ডায়েরীতে রুমি বলেন, সাংসারিক মনোমালিন্য এবং কর্মস্থলে অন্যায়ভাবে প্ররোচিত হওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রলোভনপূর্বক হুমকি-ধামকি দেন স্বামী এটিএম ওমর ফারুক ।

[৪] তিনি আরো বলেন, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ জীবনের কথা ভেবে গত ২৪ জুন রাতে আমি ফারুককে মৌখিকভাবে তালাক দেই। এতে সে উত্তেজিত হয়ে আমাকে হত্যা করবে অথবা নিজে আত্মহত্যা করে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে বলে হুমকি দেন।

[৫] পরে ৬ জুলাই আমি তাকে ডাকযোগে রেজিস্ট্রার্ট এডি সহকারে তালাকনামা প্রদান করি। তালাকনামা পেয়ে ৭ জুলাই সকাল ১০টার দিকে সে আমার লামা উপজেলা সরকারি বাসভবনে এসে অশ্লীল ভাষায় গালাগালি করেন। এ অবস্থায় সন্তানকে বাসায় রেখে কর্মস্থলে যোগদান করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়