শিরোনাম
◈ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্সের রায় আজ ◈ দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০১:০৪ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড মোকাবেলায় জাতীয় স্বাস্থ্য কাউন্সিল গঠনসহ ৬ দফা প্রস্তাবনা দিয়েছে জেএসডি

সমীরণ রায় : [২] রোববার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব ও সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে বলেন, করোনা নিয়ন্ত্রণের নামে সরকার কাণ্ডজ্ঞানহীন আচরণ করেছে। এতে ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়াসহ অনেক দেশ বাংলাদেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশের পরিণতি হবে ভয়াবহ।

[৩] তারা বলেন, সরকার একের পর এক ভুল করে আসছে। প্রবাসীদের দেশ ভ্রমণের সময় কোয়ারেন্টাইন করতে ব্যর্থ হয়েছে। লকডাউনের পরিবর্তে ছুটি ঘোষণা এবং গার্মেন্টস শ্রমিকদের কাজে যোগদান ও ফেরত পাঠানো নিয়ে নাটকীয়তা হয়েছে। সবশেষে জোন চিহ্নিতকরণের নামে লাল-সবুজ-হলুদ নাটক মঞ্চায়নের ফাঁকা ঘোষণায় করোনা মোকাবেলা জটিল হয়েছে।

[৪] কোভিড মোকাবেলায় তাদের অন্য ৫ প্রস্তাবনা হচ্ছে- বিশেষজ্ঞদের পরামর্শ মতো ব্যবস্থা নেয়া, পরীক্ষার ফি বাতিল, উপজেলা পর্যায়ে ল্যাব স্থাপন, সারাদেশে করোনা প্রতিরোধের কার্যকর ব্যবস্থা নেয়া এবং ভুয়া সার্টিফিকেট রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ