শিরোনাম
◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি স্বাস্থ্য বিধি অমান্য করে ছেলের বৌ-ভাতের অনুষ্ঠান করলেন এক সরকারি কর্মচারী

মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : [২] করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি উপেক্ষা ও সরকারি স্বাস্থ্য বিধি অমান্য করে জাঁকজমকপূর্ণভাবে ছেলে আয়াতুল্লাহ্র বৌ-ভাতের বিশাল অনুষ্ঠান করলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার (ও.এস) এস.এম আসলাম।

[৩] শনিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের নিজ বাড়ীতে নজিরবিহীন এই বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারী কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ৫ শতাধিক আমন্ত্রিত অতিথি এই বৌভাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

[৪] সরেজমিনে গিয়ে দেখা যায়, বৌ-ভাতের অনুষ্ঠানস্থলে সামাজিক দূরত্বসহ কোন ধরণের স্বাস্থ্য বিধি না মানা হচ্ছে না। স্বাভাবিক সময়ের মতোই বিপুল সংখ্যক অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। বাড়ীর ভিতরে-বাইরে অনুষ্ঠানের প্যান্ডেলসহ সর্বত্র মানুষে গিজগিজ করছে। বাড়ীর বাইরে অতিথিদের নিয়ে আসা অর্ধ-শতাধিক মোটর সাইকেল, মাইক্রোবাস ও অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন অপেক্ষমান রয়েছে।

[৫] যখন সারা দেশের মানুষ করোনা ভাইরাস সংক্রমণে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে, ঠিক এমন সময়ে খোদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার এস.এম আসলাম কর্তৃক এ ধরণের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করায় সবার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে এস.এম আসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি।

[৬] বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, আমার কাছে আসলাম তার ছেলের বিয়ের বিষয়টি বলেছিলেন। আমি তাকে পারিবারিকভাবে বিয়ের কাজটি সম্পন্ন করতে বলেছিলাম। স্বাস্থ্য বিধি না মেনে বড় পরিসরে বৌ-ভাতের আয়োজন করে থাকলে বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়