শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় পার্টি ইসুতে কোনভাবেই সংবিধান লঙ্ঘণ করা যাবে না : সিইসি

সাইদ রিপন : [২] রোববার প্রধান নির্বাচন কমিশানার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল। এর আগে ১৪ জুলাই অনুষ্ঠেয় যশোর-৬ এবং বগুড়া-১ আসনে উপনির্বাচনের তারিখ পেছানোর দাবি নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছিল দলটি। এছাড়া সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা নির্বাচন পেছানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চান। ১৪ জুলাই এইচ এম এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী হওয়ায় এ নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আসছে জাপা।

[৩] সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর কথা বিবেচনা করে সিইসির কাছে আমরা অনুরোধ করেছি। তিনি সংবিধান লঙ্ঘনের কথা বললেও বিষয়টি বিবেচনা করবেন বলেন আশ্বাস দিয়েছেন।

[৪] সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফায় বলা হয়েছে- সংসদ ভাঙ্গিয়া যাওয়া ব্যতীত অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হইলে পদটি শূন্য হইবার নব্বই দিনের মধ্যে উক্ত শূন্যপদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে। তবে শর্ত থাকে যে, যদি প্রধান নির্বাচন কমিশনারের মতে, কোনো দৈব-দুর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, তাহা হইলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী নব্বই দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হইবে।

[৫] ইসি সূত্র জানায়, ওই দুই সংসদীয় আসনে ২৯ মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়। এখন সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে এ নির্বাচন করছে ইসি। ১৫ জুলাই বগুড়া-১ আসনের এবং ১৮ জুলাই যশোর-৬ আসনের নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান নির্ধারিত ১৮০ দিন শেষ হতে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়