শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত গণমাধ্যমের অনলাইন সংস্করণ প্রকাশনা অপরিহার্য: মোস্তাফা জব্বার

সাইদ রিপন: [২] সময়ের অনিবার্য চ্যালেঞ্জ মোকাবেলায় কাগজ ও টিভি ভিত্তিক গণমাধ্যমগুলোর ডিজিটাল প্রকাশনা অপরিহার্য। ডিজিটালাইজেশনের কারণে অনলাইন ভার্সন এখন জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পরিণত হয়েছে। সারাবিশ্বের মানুষ অনলাইনে পড়তে পারছে। আমাদের গণমাধ্যমগুলো খুবই গুরুত্বের সাথে অনলাইন সংস্করণ প্রকাশ করা শুরু করেছে। করোনাকালে এর প্রয়োজনীয়তা আরও বেড়েছে। করোনা পরবর্তীতেও এই ধারা পিছনে ফিরে যাওয়ার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

[৩] শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রী বেইলী রোডের সরকারি বাসভবন থেকে ভৈরব প্রেসক্লাবে আয়োজিত ভৈরব থেকে প্রকাশিত সাপ্তাহিক জনপদ পত্রিকার অনলাইন ভার্সনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

[৪] মন্ত্রী বলেন, অনলাইন পত্রিকা সারা পৃথিবীর পাঠকদের কাছেই জনপ্রিয় এবং দিনদিন তা বাড়ছেই। করোনাকালে গৃহবন্দী পরিস্থিতিতেও সংবাদপত্র প্রকাশনা মানুষের নাগালে পৌঁছে যাচ্ছে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে। ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়া সমানভাবেই তা করছে। অনেক চ্যানেল নিজেদের মিডিয়ার পাশাপাশি সোস্যাল মিডিয়ার মাধ্যমে টকশো করছে। সাক্ষাতকার প্রচার করছে। ডিজিটাল যুগে বসবাস করে ডিজিটাল মাধ্যম আমাদের ব্যবহার করতেই হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়