শিরোনাম
◈ ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ফাঁকা হচ্ছে রাজধানী ◈ নির্বাচনকালীন অপরাধ দমনে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ◈ ‘মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি?’: ভোটার তালিকা ও উচ্ছেদ আতঙ্কে আসামের মুসলমানরা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৫:১৩ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালী সেনবাগে ধর্ষণ মামলার আসামি বন্দুক যুদ্ধে নিহত, আহত তিন পুলিশ

মাহবুবুর রহমান : [২] নোয়াখালীর সেনবাগ উপজেলায় ধর্ষণ মামলার আসামি আকরাম হোসেন (২৫) পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

[৩] শনিবার (১১ জুলাই) রাত আড়াইটার সময় প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি আকরামকে গ্রেপ্তার করতে সেনবাগ থানা পুলিশ অভিযান চালায়।

[৪] এ সময় পুলিশ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে পৌঁছলে আকরাম ও তার সহযোগীরা অতর্কিতভাবে পুলিশের ওপর গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে আকরাম গুলিবিদ্ধ হলে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আকরামকে উদ্ধার করে।

[৫] আহত অবস্থায় আকরামকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৬] এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। নিহত আকরাম একই উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের গ্রামের আবদুল গফুর’র ছেলে।

[৭] সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা এ তথ্য নিশ্চিত করে বলেন, সে ধর্ষণ মামলার প্রধান আসামি তাকে নিয়ে উস্ত্র উদ্ধারে গেলে বন্দুকযুদ্ধে নিহত হয় এতে আমাদের ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। এএসআই লোকেন মহাজন, পুলিশ কনস্টেবল এমরান ও জিয়া। নিহতের লাশ বর্তমানে নোয়খালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়