শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৪:০২ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঐতিহাসিক ক্যাথেড্রাল ও জাদুঘর হাগিয়া সোফিয়াকে আবারও মসজিদে পরিণত করলো তুরস্ক, সমালোচনার ঝড়

আসিফুজ্জামান পৃথিল: [২] ১৫০০ বছর আগে হাগিয়া সোফিয়ার জন্ম হয়েছিলো ক্যাথেড্রাল হিসেবে। পরে অটোম্যানরা কনস্টান্টিপোল দখল করার পর একে পরিণত করে মসজিদে। পরে কামাল পাশার হাতে সেক্যুলার তুরস্কের জন্ম হলে এটি পরিণত হয় জাদুঘরে। শুক্রবার এটিকে আবারও মসজিদে রুপান্তরিত করলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। বিবিসি, দ্য গার্ডিয়ান, আরটি, আনাদলু।

[৩] এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য। সংস্থটি অনুরোধ করেছিলো তুরস্ক যেনো এটি না করে।

[৪] ইস্তাম্বুলের ইসলামপন্থীরা বহুদিন ধরেই এটিকে মসজিদে পরিণত করার দাবি জানিয়ে আসছিলো। কিন্তু বিরোধীদলীয় সেক্যুলার নেতারা এর তীব্র বিরোধিতা করে আসছিলেন।

[৫] এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছে ইস্টার্ন অর্থোডক্স চার্চ। অর্থোডক্স ভূমি গ্রিসও আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে।

[৬] এরদোগান নিজে উপস্থিত হয়ে এটি খুলে দেবার ডিক্রি তুরস্কের রিলিজিয়াস ডিরেক্টোরেটের হাতে হস্তান্তর করেন।

[৭] ১৯৩৪ সালে কামাল পাশা এটিকে জাদুঘরে রুপান্তর করার পর থেকেই দেশটির ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসেবে বিবেচিত হতো হাগিয়া সোফিয়া।

[৮] শুক্রবারই এই ব্যাপারে একটি রুল দেয় তুরস্কের প্রধান প্রাশাসনিক আদালত কাউন্সিল অব স্টেট। তারা বলছে, এটি মসজিদ হিসেবেই তৈরি হয়েছিলো। জাদুঘর হিসেবে নয়। সুতরাং এটি মসজিদ হিসেবে খুলে দেয়াই সঠিক সিদ্ধান্ত। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়